মালদা

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অক্রুমনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলির নির্দেশ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের

মালদার শহরের নামী স্কুল অক্রুমনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন মনোজ মিত্র। অভিযোগ দীর্ঘ ছয় বছর ধরে তিনি টাকা নিয়ে ছাত্রদের ভর্তি নিতেন। স্কুলের অন্যান্য শিক্ষকেরা বহুবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। শনিবার এই অভিযোগ ক্ষতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও ডি.আই সরজমিনে এই স্কুল পরিদর্শনে যান। সেই সময় এমনই অভিযোগ করেন পাঠরত ছাত্রদের অভিভাবকেরা। যা শুনে চক্ষু ছানাবড়া আধিকারিকদের। শুধু তাই নয় স্কুলের মিড ডে মিল থেকে নানা আর্থিক দূর্নীতিতে জড়িত থাকার অভিযোগও ওঠে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর তারপরই এই স্কুল থেকে প্রধান শিক্ষককে বদলী করার নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিষ কুন্ডু। নজিরবিহীন এমন ঘটনা নিয়ে সংসদ সভাপতি আশিষ কুন্ডু জানান শুধু অন্য স্কুলে স্থানান্তর নয়। প্রধান শিক্ষকের মানসিকতার পরিবর্তন না হলে পরবর্তীতে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/x8WiVdLF3io